শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
/ ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন

ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন

কক্সবাজার প্রতিনিধি।

ঈদগাঁওতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬- ২৭।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর কক্সবাজার জেলা কার্যালয় ১২ নভেম্বর বৃহস্পতিবার এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আয়োজিত প্রতিযোগিতায় কিরাত, ইসলামী গান (হামদ-না’ত), রচনা, আযান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে গ্রুপ ভিত্তিক আযান ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। ‘প্রতি বিষয়ে ক’ গ্রুপে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী এবং ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণীর বাছাইকৃত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। উপজেলার স্কুল ও মাদ্রাসা মিলে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন প্রতিযোগী এতে অংশ নেয়।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা এবং মেহের ঘোনা হযরত আবু বক্কর সিদ্দিক (রদিয়াল্লাহু তা’আলা আনহু) দাখিল মাদ্রাসা।
ইসলামিক ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলার সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) আ ন ম মাসুদ রানা জানান, এতে বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তিত্বরা বিচারকের দায়িত্ব পালন করেন।
নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম জানান, এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিচারকের দায়িত্ব পালন করা ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন জানান, শিশু কিশোরদের ইসলামিক প্রতিভা বিকাশে এ প্রতিযোগিতা মাইলফলকের ভূমিকা রাখবে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম জানান, উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিযোগীরা নিজেদের উপস্থাপনের সুযোগ পেয়েছে। একই মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণির প্রতিযোগী শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ জানায়, সুন্দর পরিবেশে সে ইসলামী গান এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মন্দিরা চৌধুরী জানায়, সে কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘খেয়া পারের তরণী’ শীর্ষক কবিতা আবৃত্তিতে অংশ নিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক সরওয়ার আকবর জানান, শিশুদের প্রতিভা বিকাশ, ইসলামিক কৃষ্টি, তাহজীব ও তমদ্দুন সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করার জন্য এ প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো জানান, জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সময়সূচি এখনো দেয়া হয়নি। জানালে আমরা সংশ্লিষ্টদের জানিয়ে দেব।
ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী জানান, অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় দিয়েছি।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights