
আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়, চেয়ারম্যান পদপ্রার্থীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা
এইচ এম জাকির হুসাইন
জেলা প্রতিনিধি নরসিংদী
নরসিংদী জেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নে আজ গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখ, এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
ইএম মেহেদী হাসান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের আস্থাভাজন ও বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় স্থানীয় মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি। এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইএম মেহেদী হাসানের এই গণসংযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আমদিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাঁদের প্রত্যাশা জানার এই উদ্যোগ আগামী দিনের স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।





