
ঠাকুর গাঁও জেলায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়ের ভূমি সেবা মেলা ২০২৬ উদ্ভোদনঃ
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
অদ্য ২১/০৫/২০২৬ তারিখে বেলা ০৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের রাজস্ব শাখায় নবনিয়োগকৃত ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ভূমি সেবা মেলা ২০২৬” উপলক্ষ্যে Automated Land Management System: The Changes; Development and Way Forward শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভূমি সেবা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয় । এর পরে পবিত্র ঈদ-উল- আযহা ১৪৪৭ হিজরি/২০২৬ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষ্যে যথানিয়মে পশু জবাই ও কোরবানির পশূর চামড়া সংরক্ষণ বিষয়ক জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনের শেষ ভাগে বোরো ধান চাল সংগ্রহ ২০২৬ এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।





