শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পীরডাঙ্গী গোরস্থান;ইতিহাসের মর্যাদা নাকি অবহেলার ময়লার স্তূপ? নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চাঁপাইনবাবগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
/ ৪১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল ধানজিয়া থেকে ভোইশগাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ৪৫০ মিটার বা দেড় কিলোমিটার খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জে এ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. সাইমুম পারভেজ বলেন, জলাধার সংরক্ষণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই। পরে তিনি সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি নতুন করে সেচ সুবিধার আওতায় আসবে। এতে প্রায় ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এদিকে ড. সাইমুম পারভেজের আগমনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights