বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ
/ ৭৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ
মোয়াজ্জেম সরকার রুবেল, দিনাজপুর জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার কামারপল্লীতে এখন চলছে ব্যাপক কর্মব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দা, ছুরি, চাপাতি, বটি ও কোরবানির বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের কাজের চাপ।
কামারপল্লীতে প্রবেশ করলেই শোনা যায় হাতুড়ির টুংটাং শব্দ। আগুনে লোহা গরম করে দক্ষ হাতে তৈরি করা হচ্ছে ধারালো বিভিন্ন সরঞ্জাম। কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় উপকরণ কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। ফলে জমে উঠেছে ঈদ বাজার।
কারিগররা জানান, বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদের কাজ কয়েকগুণ বেড়ে যায়। অনেকেই আগাম অর্ডার দিয়ে রাখছেন। সময়মতো কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে তাদের।
একজন কারিগর বলেন, “ঈদের আগে এই সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।”
এদিকে ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এবার চাপাতি, ছুরি ও দাসহ বিভিন্ন সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে। তবে ভালো মানের জিনিস পেতে তারা এখনও কামারপল্লীতেই ভরসা রাখছেন।
ঈদকে ঘিরে কামারপল্লীর এই ব্যস্ততা যেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী কামার শিল্পের পুরোনো চিত্রকেই আবারও নতুন করে সামনে তুলে ধরেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights