বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
উত্তরবঙ্গের কিংবদন্তি রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মুত্যুবার্ষিকী ২রা জুনঃ
/ ১৩৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

উত্তরবঙ্গের কিংবদন্তি রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের
মুত্যুবার্ষিকী ২রা জুনঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড়ের কৃতি সন্তান
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ
তৎকালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পঞ্চগড় জেলা শাখা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
মুক্তিযুদ্ধ চলাকালীন ৬/ক সেক্টরের বেসামরিক উপদেষ্টা
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের বিশ্বস্ত সহচর
তৎকালীন প্রাদেশিক পরিষদ ও বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ।

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চল্লিশ দশকে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায় এক মুসলিম ঘরে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সময়ে প্রত্যক্ষ আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে ছিলেন। ৫২ ‘র ভাষা আন্দোলন, ৬২ ‘র শিক্ষা আন্দোলন, ৬৬ ‘র ছয় দফা এবং সর্বোপরি ৭১ এর মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছাত্রলীগের বৃহত্তর দিনাজপুর জেলার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং একাধারে রাজশাহী বিভাগীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং ডাকসুর সহ-সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে পঞ্চগড় থেকে নির্বাচিত হন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তেঁতুলিয়াকে মুক্তাঞ্চলের তীর্থভূমি হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত করিয়ে দেন।

বঙ্গবন্ধুর ২য় বিপ্লব কর্মসূচীর ডাকে সাড়া দিয়ে বাকশালের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মনোনিত হন।

১৯৯৭ সালে ২রা জুন মৃত্যুকালীন পর্যন্ত পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিনম্র শ্রদ্ধা আল্লাহু সুবহানাহু ওয়াতাআ’লা তাঁকে যেন জান্নাত বাসী করেন, আমিন।

বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights