বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হাইকোর্টের রায়ে বিএসবিআরএ নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই আমজাদ হোসেন চৌধুরীর।
/ ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন

হাইকোর্টের রায়ে বিএসবিআরএ নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই আমজাদ হোসেন চৌধুরীর।

নিজ্জ্বল সাহা
স্টাপ রিপোর্টার
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

বাংলাদেশ শিপ ব্রেকার্স
অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৩ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না।
সোমবার হাইকোর্টের বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং আসিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
শুনানি শেষে সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের জানান, আদালত প্রার্থিতা সংক্রান্ত শর্তাবলি ও নির্দেশনা অনুসারে নির্বাচন বোর্ড এবং সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
আদালত সভাপতি পদপ্রার্থী আমজাদ হোসেন চৌধুরী-এর মনোনয়নপত্র অবিলম্বে গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩ জুন অনুষ্ঠেয় নির্বাচনে তাকে ব্যালট পেপারে অন্তর্ভুক্ত করে অন্য প্রার্থীদের মতো সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নির্বাচন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শুনানিতে আরও সহায়তা করেন অ্যাডভোকেট মো. এনামুল হোসাইন এবং অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিমন।
আইনজীবীরা বলেন, মনোনয়নপত্র নিয়ে অন্যায় ও নিয়মবহির্ভূতভাবে জটিলতা সৃষ্টি করে একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আদালতের এ আদেশের মাধ্যমে তা নস্যাৎ হয়েছে। এই রায়ের ফলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা মন্তব্য করেন।
তারা আরও জানান, হাইকোর্টের নির্দেশনার পর এখন বিএসবিআরএ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে আর কোনো আইনি বাধা নেই। আগামী ৩ জুনের নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নতুন করে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights