বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দৌলতপুরে ভাবি ভাতিজা হত্যা মামলার প্রধান আসামী ইউসুফ আলী গ্রেফতার
/ ১৫৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

দৌলতপুরে ভাবি ভাতিজা হত্যা মামলার প্রধান আসামী ইউসুফ আলী গ্রেফতার

রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের আলোচিত ভাবী ও ভাতিজা হত্যা মামলার প্রধান আসামী ইউসুফ আলীকে”(৪০)গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধের জেরে দেবর ইউসুফ আলীর বিরুদ্ধে তার ভাবি আমিনা (৩০) ও দুই বছরের ভাতিজা আসলামকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গুরুতর আহত হন তার বড় ভাই ও স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছালাম (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছালামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ইউসুফ আলী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বাড়ির ভেতর থেকে ছালামের স্ত্রী আমিনা ও ছেলে আসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।স্থাঝনীয়দের দাবি, ছালামের ওপর হামলার আগেই আমিনা ও শিশু আসলামকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক ছিলেন।দৌলতপুর থানা পুলিশ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলার তদন্তের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ‘এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে নিহতদের স্বজনরা দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights