শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পীরডাঙ্গী গোরস্থান;ইতিহাসের মর্যাদা নাকি অবহেলার ময়লার স্তূপ? নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে একদিনে ৪টি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন
/ ৪১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে একদিনে ৪টি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে পৃথক মোট ৪টি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

বুধবার (৩ জুন) গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে কালিয়াকৈর উপজেলায় দিনব্যাপী ৩ টি ইউনিয়নে পৃথক ৪ টি প্রকল্পের আওতায় ৩ টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১ টি সড়কের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। পৃথক ৪ টি প্রকল্পের মোট
দৈর্ঘ্য ৫.১২০ কি.মি. সড়কের মোট চুক্তিমূল্য ৭ কোটি ৩৩ লক্ষ টাকা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক-মোঃ হুমায়ুন কবীর খান, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী , পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ,কে আজাদ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় লিভাইস গেইট প্রাঙ্গনে “এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস্ টু কাসিমপুর ইউনিয়ন বর্ডার ভায়া ক্রিয়েটিভ ইন্ডাসট্রিজ সড়ক” উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১.১৬০ কি.মি. এবং চুক্তিমূল্য – ১কোটি ৫৯ লক্ষ টাকা।

মধ্যপাড়া ইউনিয়নের কুশলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বারেক মার্কেট – শৈলাখালী ভায়া কুশলনাথ সড়ক” উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । সড়কটির দৈর্ঘ্য- ১.৫০০কি.মি. এবং চুক্তিমূল্য হয়েছে – ১কোটি ৮০ লক্ষ টাকা।

ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর বাজারে ” আরএন্ডএইচ কে, এন বি পাড়া – বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক” উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১.০০০কি.মি. এবং চুক্তিমূল্য হয়েছে – ১কোটি ১৯ লক্ষ টাকা।

একই ইউনিয়নের জাথালিয়া পূর্বপাড়া এলাকায় ” মাজিদচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় – গোয়ালবাইদ সড়ক” উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
সড়কটির দৈর্ঘ্য- ১.৪৬০কি.মি.
এবং ব্যয় হয়েছে – ২কোটি ৭৫ লক্ষ টাকা। মোট ৪টি সড়ক দৈর্ঘ্য – ৫.১২০ কি.মি. এতে ব্যয় ধরা হয়েছে – ৭ কোটি ৩৩ লক্ষ টাকা।

মোঃ ইমরান হোসেন,
বিজয় ২৪ টিভি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights