
ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার
৩ নং হোসেনগাঁও ইউনিয়নের ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন সুন্দরপুর গ্রামে শান্ত মার্ডি (২৬) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনা ঘটেছে, (২ জুন) মঙ্গলবার দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে। নিহত যুবক হলেন ওই গ্রামের মোটাই মার্ডির ছেলে। পরিবারের দাবি, নিহত শান্ত মার্ডি তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সকালে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ছিলেন শান্ত। দুপুরে খাবারের জন্য ডাকতে গিয়ে তার মা ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি পরিবারের সদস্যরা। তবে নিহতের মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
রাণীশংকৈল উপজেলার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমানুল্লাহ আল বারী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এডিএম এর অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।





