বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদকে কেন্দ্রীয় কমিটিতে রাখায় আনন্দ মিছিলঃ
/ ৪৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদকে কেন্দ্রীয় কমিটিতে রাখায় আনন্দ মিছিলঃ

স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল ঠাকুর গাঁও।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান রাজনৈতিক সংগঠক ও বিএনপির পরীক্ষিত নেতা কামাল আনোয়ার আহাম্মদ।

৪ জুন ২০২৬ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কামাল আনোয়ার আহাম্মদের গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তির খবরে রাণীশংকৈল ও পীরগঞ্জজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা যুবদলের সভাপতি মো. শামিম সুমনের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দলীয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি ১১ বার কারাবরণ করেছেন এবং তাঁর বিরুদ্ধে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অটল ছিলেন।
রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগা গ্রামে জন্মগ্রহণকারী কামাল আনোয়ার আহাম্মদ পরবর্তীতে পীরগঞ্জে বেড়ে ওঠেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি ধীরে ধীরে দলের একজন ত্যাগী ও জনপ্রিয় সংগঠকে পরিণত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবেও তিনি ব্যাপক আলোচনায় ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই পদোন্নতি ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় যুবদলের মতো গুরুত্বপূর্ণ পদে তাঁর অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দনের ঢল। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন। ফলে রাণীশংকৈল ও পীরগঞ্জের বিএনপি পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবে কামাল আনোয়ার আহাম্মদ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিজয় ২৪ টিভি
সাহা আলী প্রধান
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল,
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights