বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগরপুরে প্রতিবন্ধী নারী ধ/র্ষ/ণে/র অভিযোগ, মামলা দায়ের
/ ১১১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

নাগরপুরে প্রতিবন্ধী নারী ধ/র্ষ/ণে/র অভিযোগ, মামলা দায়ের

রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধ র্ষ ণে র অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামে।

ভুক্তভোগী নারী একই গ্রামের আবুল হাসেমের মেয়ে। এ ঘটনায় তার মা রোজিনা বেগম বাদী হয়ে ওই রাতেই নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রোজিনা বেগম তার প্রতিবন্ধী কন্যাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ধানের খোলায় কাজ করছিলেন। কিছু সময় পর মেয়েটি ধান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পরে ফিরতে দেরি হলে মা তাকে খুঁজতে বের হন।

এ সময় বাড়ির পাশের জমির আইলে প্রতিবেশী সাজ্জাদের ছেলে মো. শাকিব (২২)-কে তার মেয়েকে জোরপূর্বক ধ/র্ষ/ণ করতে দেখেন বলে অভিযোগ করেন তিনি। পরে অভিযুক্ত শাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মামলার বাদী রোজিনা বেগম জানান, অভিযুক্ত শাকিব তাদের প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কিত। তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সুযোগ নিয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।

নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights