সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমেদ খান সম্পাদক পরিষদের সদস্য হলেন পূর্বদেশ_সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। সরকারি ছুটির দিনে সরকারি গাড়ির ব্যবহার নিয়ে প্রশ্ন, যশোরে সাংবাদিকদের মুখোমুখি ড্রাইভার। দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, প্রশ্নে উন্নয়ন কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ৩৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ধুলায়, চিকিৎসার অভাবে কাঁদছে কুড়িগ্রামের মানুষ,জবাবদিহি কবে?” কুড়িগ্রামের নাগেশ্বরীতে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা ব্রহ্মপুত্রের ভাঙন থামাতে সাহেবের আলগা থেকে মোহনগঞ্জ পর্যন্ত স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন: ‘চর বাঁচলে কুড়িগ্রাম বাঁচবে’ ঠাকুর গাঁও ডায়াবেটিক এসোসিয়েশন কতৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়ঃ সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন আশুলিয়ায় পুলিশের উপস্থিতিতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার এস কে শফিক জামিনে মুক্ত; ফের হত্যার হুমকির অভিযোগে এলাকায় উত্তেজনা।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন
/ ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন

মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
শ্রীবরদী সোমবার সন্ধ্যায় রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করেন ।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণঝোড়া বিওপির সদস্যরা হাবিলদার মনিরের নেতৃত্বে বালিজুরি অফিসপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় জনৈক ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি নিজ বসতবাড়িতে ভারতীয় বিভিন্ন পণ্য মজুদ করে রাখতেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া গরুগুলো সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত গরুগুলোর সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights