শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধামইরহাটে নিষিদ্ধ চারা বিক্রয় মাওয়া নার্সারিতে এবং সাংবাদিকদের মেরে ফেলার হুমকি প্রার্থীর মেলা, নেতৃত্বের পরীক্ষা! রামপালের ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর তৎপরতা; ভোটারের সামনে যোগ্যতা ও জবাবদিহির প্রশ্ন ঠাকুর গাঁও জেলার পীরগনজ উপজেলায় অংশগ্রহনমূলক উন্নয়ন পরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলে, মৃত্যুশয্যায় সন্তানের অপেক্ষায় বৃদ্ধ বাবা ডেঙ্গুর বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে কুড়িগ্রাম জেলা বিএনপির অভিযান। কুমিল্লায় রেমিট্যান্স উৎসবের উদ্বোধন বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নড়াইলের লোহাগড়া রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, গ্রেপ্তার ২ নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক সিদ্দিকের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের গভীর শোক প্রকাশ। শ্রীপুর পৌরসভাকে মাদক-সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরী গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন
/ ৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন
মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
গ্রেট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আকাশী-সাদা জার্সিতে সেজে শত শত সমর্থকের অংশগ্রহণে পুরো উপজেলা সদর উৎসবের নগরীতে পরিণত হয়।আজ (১৬ জুন) বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কজুড়ে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলে কয়েকশ মোটরবাইক ও মাইক্রোবাসের এক বিশাল বহর (শোডাউন) অংশ নেয়। এ সময় সমর্থকদের হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা, লিওনেল মেসির প্ল্যাকার্ড এবং বাঁশির আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে।ধামইরহাটের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক আর্জেন্টিনা সমর্থক এই শোডাউনে যোগ দেন। তরুণ থেকে শুরু করে সব বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।শোডাউন শেষে কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের সাথে কথা বললে তারা অত্যন্ত আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, “গত বিশ্বকাপে লিওনেল মেসি আমাদের অধরা ট্রফি এনে দিয়েছেন। এবার ২০২৬ বিশ্বকাপে আমাদের আশা ও পরম প্রত্যাশা—কিংবদন্তি লিওনেল মেসি আবারও দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উপহার দেবেন।”উপজেলার সাধারণ ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপ শুরু হতেই ধামইরহাটে ফুটবল উন্মাদনা তুঙ্গে উঠেছে। আর্জেন্টিনার সমর্থকদের এই বিশাল ও শান্তিপূর্ণ শোডাউন পুরো এলাকার ক্রীড়ামোদিদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights