শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশ নারী অধিকার পরিষদ কমিটি গঠনের উদ্যোগ: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণার সিদ্ধান্ত চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম দিকনির্দেশনামূলক বার্তা ​ দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়ার নির্বাচনী শোডাউন গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার উখিয়ায় প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর
/ ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর
‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:
‎বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে গাইবান্ধা। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে Argentina Fan’s Club Of Gaibandha-এর আয়োজনে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেল ৪টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
‎শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। নীল-সাদা পতাকায় সজ্জিত মোটরসাইকেল বহরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের “মেসি, মেসি” ধ্বনি, আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান এবং আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো গাইবান্ধা শহর।
‎শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশ এবং বিশ্বকাপের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
‎শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে সাধারণ মানুষও শোভাযাত্রাকে স্বাগত জানান। নীল-সাদা পতাকার ঢেউ এবং সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরাও এতে অংশ নেন।
‎আয়োজকরা বলেন, গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের একত্রিত করে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও খেলাধুলার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
‎শোভাযাত্রা শেষে সমর্থকরা এক কণ্ঠে তাদের প্রিয় স্লোগান উচ্চারণ করেন,
‎শিরায় শিরায় রক্ত, আমরা আর্জেন্টিনার ভক্ত।
‎গাইবান্ধার ফুটবলপ্রেমীদের এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করেছে, বিশ্বকাপের উন্মাদনায় দেশের অন্যান্য অঞ্চলের মতো গাইবান্ধাও এখন আর্জেন্টিনা সমর্থকদের এক প্রাণচঞ্চল মিলনমেলায় পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights