বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন
/ ৩২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন
কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মাস্ক পরে প্রকাশ্যে মিছিল করার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে—নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সাহস পেল এবং প্রশাসনের নজরদারি কোথায় ছিল?
জানা গেছে, গত শুক্রবার দুপুরে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া গ্রামের টেংনাকুড়া ব্রিজ এলাকায় উলিপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে মিছিলের ভিডিও প্রকাশ করা হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১৮ থেকে ২০ জন কিশোর ও তরুণ মুখে মাস্ক পরে সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলের ব্যানারে সাবেক সংসদ সদস্য এম এ মতিনের ছেলে সালমান হাসান মারজানের ছবি ছাড়াও শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেখা যায়।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নামে প্রকাশ্যে মিছিল আয়োজন করা হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়নি কেন? সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পরই কেবল বিষয়টি সামনে আসায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর বলেন, “ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছি।”
তবে স্থানীয়দের দাবি, শুধু চিহ্নিত করাই নয়, আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য তৎপরতা আরও উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বিশ্লেষকদের মতে, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করা না গেলে সমাজে ভুল বার্তা পৌঁছাবে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights