বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কেন্দ্রীয় কমিটি ঘোষণায় নড়াইলে যুবদলের আনন্দ মিছিল
/ ৩৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

কেন্দ্রীয় কমিটি ঘোষণায় নড়াইলে যুবদলের আনন্দ মিছিল।

আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু করে নড়াইল জেলা হাসপাতালের সামনে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমিটি গঠন করে দেওয়ার জন্য।” সেই সঙ্গে অভিনন্দন জানান কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, নড়াইল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা যুবদলের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মিল্টন শেখ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব গাজী আল মামুন, সাবেক ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights