শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ ২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত ব্যাংকিং খাতে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: জবিতে প্রাইম ব্যাংকের বিশেষ সেশন ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত। আল আমিন সুমন আহমদ ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে শুভপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শেরপুরে মেডিকেল কলেজর স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের
/ ৩৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শেরপুরে মেডিকেল কলেজর স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের
নেতৃত্বে একটি প্রতিনিধি দল
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর

একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন
শেরপুর জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত স্থানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমডিসি মনোনীত অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. ওয়াসেক-বিন-শহীদ, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

পরিদর্শনের সময় তারা শহরের নৌহাটা পৌর কবরস্থানের পাশ, সুলতানপুর, ইছলিবিল, শেরীব্রিজের পূর্ব ও পশ্চিম পাশসহ কয়েকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

জানা গেছে, শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য মোট ছয়টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. নৌহাটা, খোয়ারপাড় (শেরপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে)
২. ঢাকলহাটি, শেরপুর (৩ কিলোমিটার দূরে)
৩. নৌহাটা, অর্কিড (৩.৫০ কিলোমিটার দূরে)
৪. শেরীব্রিজ-লছমনপুর (পূর্ব পাশ) (২.৫০ কিলোমিটার দূরে)
৫. শেরীব্রিজ-লছমনপুর (পশ্চিম পাশ) (২.৫০ কিলোমিটার দূরে)
৬. মোবারকপুর, ইছলিবিল (৮.৫০ কিলোমিটার দূরে)

বহুল প্রতীক্ষিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের স্থান পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। মেডিকেল কলেজটি দ্রুত বাস্তবায়িত হলে শেরপুরসহ আশপাশের জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা লাভের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights