বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কর্মমূল্যায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন কৃষি কর্মকর্তা জয়ঃ
/ ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার
কর্মমূল্যায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন কৃষি কর্মকর্তা জয়ঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বছরব্যাপী কর্মমূল্যায়নের ভিত্তিতে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়।
সোমবার (৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় “উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা” অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমে দক্ষতা, দায়িত্বশীলতা এবং মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জয় রায়কে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. শামীমা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আলাউদ্দিন শেখ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আরিফ আফজাল
মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, দিনাজপুর অঞ্চল, দিনাজপুর।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জয় রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং কৃষি উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights