বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গফরগাঁওয়ে জন্মদিনপালন শেষে বাড়ি ফেরার সময় রবিন নামেএক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা।
/ ১৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

গফরগাঁওয়ে জন্মদিনপালন শেষে বাড়ি ফেরার সময় রবিন নামেএক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা।

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান

ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নাহিয়ান রবিন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার পৌরশহরের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন স্থানীয় সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন রবিন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে বন্ধু শাকিবুল হাসান মাসুমের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মাজার রোড মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৬-৭ জন মুখোশধারী তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে রবিন ও মাসুমের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এতে তারা দিশেহারা হয়ে পড়লে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় মাসুম কোনোভাবে পালিয়ে প্রাণে বাঁচলেও রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন রবিন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

রবিনের বন্ধু মাসুম বলেন, ‘আমরা জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী আমাদের পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালায়। আমি কোনোমতে পালিয়ে বাঁচলেও ওরা রবিনকে নির্মমভাবে কুপিয়েছে।

’একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত বাবা মোফাজ্জল হোসেন বলেন, ‘আমার সব স্বপ্ন ছিল ছেলেকে ঘিরে। সন্ত্রাসীরা আমার বুক খালি করে দিয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান বলেন, ‘ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights