বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিতম নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কানা বাহার ও মাছুম গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার গ্রেপ্তার রক্তাক্ত ৫ আগস্টের স্মরণে যশোরে বিএনপির বিশাল সমাবেশ ও র‍্যালি জুলাই গণঅভ্যুত্থান দিবসে লোহাগড়ায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বালিয়াডাঙ্গীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু গাইবান্ধা সদরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন ৪ আগস্টের সেই কালরাত: সন্তানদের মাথায় হাত রেখে রাজপথে নেমেছিলেন ইএম মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ
/ ২৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:০১ অপরাহ্ন

যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং জেলা বিএনপির সদস্য মোঃ হেলাল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে। সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি সবুজ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights