শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও মানবাধিকার নেতা সেলিম ভূঁইয়ার ৫৭তম জন্মবার্ষিকী আজ নাগরপুরে এনসিপির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা তারিয়াশ পলাশ আহ্বায়ক, সরদার আশরাফ সদস্যসচিব জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিল কে সফল করার লক্ষ্যে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির মিছিল নিয়ে যোগদান আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ, নীলফামারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে ক্ষোভ গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ঠাকুর গাঁও এ সার সংকট থেকে উত্তরণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের চৌদ্দহাত শাখার সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত মিতালী সংঘ ক্লাব আয়োজিত জুলাই আন্দোলনের সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল দীর্ঘদিনের যানজট নিরসনে সাহসী উদ্যোগ জনস্বার্থের উন্নয়নকে স্বাগত জানাই দীর্ঘদিনের যানজট নিরসনে কুড়িগ্রামে বড় পদক্ষেপ শাপলা চত্বর প্রশস্তকরণ শুরু,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল
/ ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন আজ ১৮ জুন ২০২৬ তারিখে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক জনাব এ. বি. এম. মামুনুর রশিদ।
পরবর্তীতে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি অফিসার, শেরপুর সদর।
সবশেষে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন (উফশী) ধান ও মরিচ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস, শেরপুর সদরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর মিজ্‌ আসমা বিনতে রফিক।

আলোচনা সভায় বক্তারা ফল ও কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। তারা সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার সুফল কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয় এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights