বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে স্কুল-মাঠ নির্মাণে জমিদান, ভিত্তিপ্রস্তর স্থাপন
/ ৭৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে স্কুল-মাঠ নির্মাণে জমিদান, ভিত্তিপ্রস্তর স্থাপন

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় প্রস্তাবিত ‘বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’ ও খেলার মাঠের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ নির্মাণের জন্য ১০৩ শতাংশ জমি দান করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

অনুষ্ঠানে নবারুন জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার মোদী রেজিস্ট্রির মাধ্যমে স্কুল ও খেলার মাঠের জন্য ১০৩ শতাংশ জমি সংসদ সদস্য দিপু ভূইয়ার কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, আশিষ কুমার মোদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার বিকল্প নেই। একটি শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিশুদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে।

সংসদ সদস্য আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে একটি আধুনিক ও স্বপ্নের জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া চর্চার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights