
শাবিপ্রবির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব হস্তান্তর।
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ
আজ ২ জুলাই, ২০২৬ তারিখ, বৃহস্পতিবার দুপুর ২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
অর্থনীতি বিভাগের সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে অভিনন্দন জানিয়ে বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।





