শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জেএনইউ কুইক রেসপন্স টিম পোটার্লের উন্নয়নের কার্যক্রম শুরু
/ ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জেএনইউ কুইক রেসপন্স টিম পোটার্লের উন্নয়নের কার্যক্রম শুরু।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অযাচিত পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম (জেএনইউ কিউআরটি)’ পোর্টাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষে আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান কিউআরটি সাইটের প্রাথমিক কাঠামো ও কার্যপ্রণালি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। উপস্থাপনায় দেখানো হয়, কীভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে দ্রুত কিউআরটি সেবায় প্রবেশ করে প্রয়োজনীয় সহায়তার জন্য আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে।

প্রাথমিক প্রদর্শনী শেষে কিউআরটি সাইটটিকে আরও কার্যকর, ব্যবহারবান্ধব ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাইটটির বিভিন্ন ফিচার সংযোজন, তথ্য ব্যবস্থাপনা, জরুরি যোগাযোগ ব্যবস্থা, ব্যবহারকারীর সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন, যা পরবর্তী পর্যায়ে সাইটটির উন্নয়ন ও পরিমার্জনে বিবেচনায় নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য একটি কার্যকর ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম গড়ে তোলা। কিউআরটি সাইট চালু হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই সহজে প্রয়োজনীয় তথ্য প্রদান করে দ্রুত সহায়তা চাইতে পারবেন, যা জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights