
ধামইরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব মোঃ রুহুল আমিন
মোঃ জিহান বাবু ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
আসন্ন ধামইরহাট উপজেলা
পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ এবং প্রচার-প্রচারণায় মুখরিত চারপাশ। তবে সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে রয়েছেন ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক দুইবারের সফল আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন।স্থানীয় সূত্রে জানা গেছে, দলের যেকোনো সংকটময় মুহূর্তে এবং দুঃসময়ে ঢাকার রাজপথ, রাজশাহীর রাজপথ থেকে শুরু করে নওগাঁ জেলা ও ধামইরহাটের প্রতিটি কর্মসূচিতে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন ত্যাগী এই নেতা। মাঠপর্যায়ের নেতাকর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় দলমত নির্বিশেষে সবার কাছেই তিনি এক ভরসার নাম হয়ে উঠেছেন।রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ধামইরহাটের বিভিন্ন এলাকায় নানামুখী সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আলহাজ্ব মোঃ রুহুল আমিন। করোনাকালীন সংকট থেকে শুরু করে সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে তাঁর মানবিক সহায়তার হাত সবসময় প্রসারিত ছিল।এলাকার সাধারণ জনগণ ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ধামইরহাট উপজেলার সামগ্রিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে আলহাজ্ব মোঃ রুহুল আমিনের বিকল্প নেই। স্থানীয়দের প্রত্যাশা, তিনি যদি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারেন, তবে অবহেলিত ধামইরহাট একটি আধুনিক ও সেবামূলক উপজেলা হিসেবে গড়ে উঠবে। ইনশাআল্লাহ, তিনি জয়ী হলে জনগণের সেবার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে।নির্বাচনী মাঠের এই শীর্ষ জনপ্রিয়তার বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব মোঃ রুহুল আমিন বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি এবং আমৃত্যু করে যেতে চাই। ধামইরহাটের মানুষের ভালোবাসা ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমি নির্বাচনে লড়তে প্রস্তুত। নির্বাচিত হলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”





