শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
এমপি শামীম কাওছার লিংকনের উদ্বোধনে শুরু হলো গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মানকাজ
/ ১৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

এমপি শামীম কাওছার লিংকনের উদ্বোধনে শুরু হলো গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মানকাজ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় দীর্ঘ প্রায় ছয় বছরের প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় শুরু হলো গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বহুল প্রতীক্ষিত ভবন নির্মাণকাজ। সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
সরকারের কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার যে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছিল, গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তারই একটি গুরুত্বপূর্ণ উধরনের অংশ। উপজেলার মহিমাগঞ্জ সড়কে ফিশারিজ অফিসের সামনে অবস্থিত এই প্রতিষ্ঠানের নির্মাণকাজ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে হতাশা বিরাজ করছিল।
দেশের অন্যান্য জেলায় একই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত অধিকাংশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইতোমধ্যেই পাঠদান কার্যক্রম শুরু হলেও গোবিন্দগঞ্জের এই প্রতিষ্ঠানটি নির্মাণকাজ বন্ধ থাকায় পিছিয়ে ছিল। ফলে এলাকার শিক্ষার্থীরা আধুনিক কারিগরি শিক্ষার সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন।
বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের উদ্যোগে নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে গোবিন্দগঞ্জের শিক্ষার্থীদের আর কারিগরি শিক্ষা গ্রহণের জন্য দূর-দূরান্তে যেতে হবে না। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এ প্রতিষ্ঠান এলাকার যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুতগতিতে নির্মাণকাজ সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হবে। প্রতিষ্ঠানটি চালু হলে শুধু গোবিন্দগঞ্জ নয়, আশপাশের উপজেলার শিক্ষার্থীরাও আধুনিক কারিগরি শিক্ষার সুযোগ লাভ করবে।
দীর্ঘদিনের অপেক্ষার পর নির্মাণকাজের এই অগ্রগতি গোবিন্দগঞ্জবাসীর কাছে নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ।
এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন আমরা এক অনন্য এমপি পেয়ে পরেই গর্বিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights