শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন
/ ৩৩ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ১০,০৭,২৬/শুক্রবার
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পূর্বে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধন শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন। পরে মসজিদের সার্বিক উন্নয়ন, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা মসজিদের নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত ভবনটি ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ঐক্যের অন্যতম কেন্দ্র। একটি আধুনিক ও সুন্দর মসজিদ নির্মাণ ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন, তিনি যেন সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদকে দ্বীনের খেদমত, ইবাদত-বন্দেগি, ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং এলাকার মানুষের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের স্থায়ী কেন্দ্র হিসেবে কবুল করেন। আমীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights