শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামের মানুষের হৃদয় জয় করা ডিসি নুসরাত সুলতানা সরকার এখন যুগ্ম সচিব
/ ৩৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামের মানুষের হৃদয় জয় করা ডিসি নুসরাত সুলতানা সরকার এখন যুগ্ম সচিব

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের কাছে তিনি শুধু একজন জেলা প্রশাসক ছিলেন না, ছিলেন আস্থার প্রতীক। ঘোড়ার গাড়ি, ভাঙাচোরা মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে দুর্গম চরাঞ্চলে ছুটে গিয়ে মানুষের খোঁজ নেওয়া সেই মানবিক জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা সরকার এবার পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন। তাঁর এই অর্জনে কুড়িগ্রামবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
নুসরাত সুলতানা সরকার ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৩০ আগস্ট তিনি বদলি হন। দায়িত্ব পালনকালে জেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উন্নয়ন পরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গির জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।
দেশের অন্যতম দরিদ্র জেলা কুড়িগ্রামের ১৬টি নদ-নদীবেষ্টিত চরাঞ্চলে তিনি নিয়মিত সরেজমিনে পরিদর্শন করেছেন। প্রচণ্ড রোদ, বালুচর কিংবা দুর্গম পথ—কোনো বাধাই তাঁকে মানুষের কাছে পৌঁছাতে থামাতে পারেনি। চরবাসীর জীবনসংগ্রাম কাছ থেকে দেখে তিনি জাতীয় পর্যায়ে “চর বিষয়ক মন্ত্রণালয়” গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তাঁর উদ্যোগে ধরলা নদীর তীরে প্রায় ৩০ কোটি টাকার বালু ভরাট প্রকল্প এবং প্রায় দেড় কোটি টাকার প্রস্তাবিত “ডিসি পার্ক” নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া সোনাহাট স্থলবন্দর থেকে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম, চিলমারী, গাইবান্ধা হয়ে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মাণের মহাপরিকল্পনাও তাঁর সময়ে গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ, অর্থনীতি ও পর্যটনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কুড়িগ্রামের মানুষের বিশ্বাস, কর্মস্থল বদলালেও ধরলা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট থাকবে।
পদোন্নতিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে অসংখ্য শুভকামনা ও স্মৃতিচারণমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে।
কুড়িগ্রামবাসীর প্রত্যাশা—নতুন দায়িত্বেও নুসরাত সুলতানা সরকার তাঁর মানবিকতা, নিষ্ঠা ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights