বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল*
/ ৯৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

*প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল*

মোমিন আলি লস্কর বারুইপুর :-
বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের বহুল আলোচিত মামলায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। আদালতের নির্দেশে তদন্তভার পাওয়ার পর শুক্রবার চার সদস্যের একটি সিআইডি প্রতিনিধি দল বারুইপুরের সূর্যপুর এলাকায় সেই ঘটনাস্থলে পৌঁছায়, যেখানে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়েছে।সিআইডির তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে এলাকা পরিদর্শন করে। শুধু ঘটনাস্থল ঘুরে দেখাই নয়, অত্যাধুনিক ফরেনসিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সাহায্যে গোটা এলাকা খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কোথায় কীভাবে ঘটনাটি ঘটেছিল, পুলিশের অবস্থান কোথায় ছিল, অভিযুক্ত কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে দাবি করা হচ্ছে—এসব বিষয় বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন তদন্তকারীরা।
তদন্তের অংশ হিসেবে ঘটনার পুনর্নির্মাণের সময় কী কী ঘটেছিল, সেই বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়। প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে আসার পর ঠিক কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কীভাবে তিনি পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন এবং কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল বলে দাবি করা হয়েছে, সেই সমস্ত বিষয়ের সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মিলিয়ে দেখা হয়।এছাড়াও তদন্তকারীরা ঘটনাস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ফিতে দিয়ে মেপে নথিভুক্ত করেন। রাস্তার প্রস্থ, বিভিন্ন স্থানের দূরত্ব, সম্ভাব্য অবস্থান এবং ঘটনাক্রমের সঙ্গে সম্পর্কিত একাধিক পয়েন্টের পরিমাপ করা হয়। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন দিক ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির মাধ্যমেও নথিভুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।সিআইডির এই তদন্তের মূল উদ্দেশ্য হল এনকাউন্টারের ঘটনায় পুলিশের বর্ণনার সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মিল রয়েছে কি না, তা যাচাই করা। পাশাপাশি ঘটনার প্রতিটি ধাপ বৈজ্ঞানিক ও ফরেনসিক পদ্ধতিতে বিশ্লেষণ করে প্রকৃত সত্য সামনে আনার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিআইডির এক আধিকারিক জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে তদন্তের স্বার্থে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেন, গোটা বিষয়টি তদন্তকারী আধিকারিকই যথাসময়ে জানাবেন। তাই এখনই এনকাউন্টার নিয়ে কোনও মন্তব্য করা হবে না।উল্লেখ্য, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়ার পর ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, সেই সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সেই এনকাউন্টারের বৈধতা ও ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করতেই বর্তমানে সিআইডি বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights