বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
অতিবৃষ্টিতে জবিতে বাসের ওপর গাছ ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
/ ১৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

অতিবৃষ্টিতে জবিতে বাসের ওপর গাছ ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি,

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী হতাহত হননি।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চলমান বৃষ্টির মধ্যে হঠাৎ করেই একটি বড় গাছ উপড়ে পার্কিং এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আছড়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাছের বিশাল কাণ্ড বাসের ছাদ ভেদ করে ভেতরে ঢুকে যায়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছ অপসারণের উদ্যোগ নেন। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও শুরু হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, “আজ সকালে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর বড় একটি গাছ ভেঙে পড়ে। সৌভাগ্যবশত কোনো শিক্ষার্থী বা অন্য কেউ আহত হয়নি। তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। এগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আজ গাছটি বাসের ওপর পড়েছে, কিন্তু এটি যদি শিক্ষার্থীদের ওপর পড়ত, তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।”
##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights