বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ।
/ ৮০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ।

– মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।

বাঁশখালী ও অন্যান্য সকল বন্যা কবলিত সকল ইউনিয়নে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান । তবে সম্প্রতি এই এলাকাগুলোতে বন্যা ও দুর্যোগের সময় বাংলাদেশ সেনাবাহিনী, সহ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান করছে। টানা ৪ দিন ধরে সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রামের বাঁশখালীর পুরোটাই পানির নিচে। বন্যাকবলিত এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে। পানিবন্দি শত শত পরিবার। অনেক ঘরবাড়ি বিধ্বস্ত, তলিয়ে গেছে সড়ক, ফসলি জমি। এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক এলাকা বিদ্যুৎবিহীন। গরু ছাগল গবাদি পশুদের নিয়ে মানবতার জীবন অতিবাহিত করছে। এছাড়াও বন্যা পরিস্থিতির কারণে বাঁশখালীতে পুঁইছড়ি, শেখের খিল, কাথারিয়া ও গন্ডামারা-সহ ৫ থেকে ৬টি ইউনিয়নের বেশির ভাগ গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগ দেখা দিয়েছে।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বন্যাদুর্গত অঞ্চল পানি বন্দী মানুষকে উদ্ধার ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী এবং ঔষধ সরবরাহ করতে সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতে অনেক ঝুঁকি নিয়ে কয়েকশত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে, ত্রাণ সহায়তা করছে, অনেক কষ্টে থাকা পানিবন্দী মানুষের মাঝে টিম গঠন করে প্রত্যেকে বিভিন্ন দিকে তাদের ত্রান ও উদ্ধার কাজ চলমান রেখেছে। তারা জানায়, এ সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে। দেশ ও দেশের বাইরে থাকা সকল মানবিক মানুষদের প্রতি তারা এ সংকটে সার্বিকভাবে এগিয়ে আসারও আহবান জানায়।
অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তারা একটি ফ্রি মেডিকেল টিম গঠন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাঁশখালী ও অন্যান্য সকল বন্যা কবলিত জেলায় পানিবন্দী অঞ্চলেও অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য সেখানকার দায়িত্বশীল প্রতিনিধিরা কাজ করছে বলে জানা যায়। এসময় তারা উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সাথেও দূর্গম অঞ্চলে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে দেখা যায়।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত দেশ ও দেশের বাইরে সকল বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, বন্যার কারণে বন্যা কবলিত সকল ইউনিয়নে বন্যাত্যদের ও তাদের গবাদি পশুর এই মানবতের জীবন অত্যন্ত দুঃখজনক। খাদ্যাভাব, আশ্রয়হীনতা ও পানিবাহিত রোগের কারণে গরু-ছাগল চরম ঝুঁকিতে আছে , দ্রুত নিরাপদ উঁচু স্থান, গো-খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা এখন অত্যন্ত জরুরী , এটি একটি অত্যন্ত মহৎ ও সময়োপযোগী উদ্যোগ। বন্যার্ত, যেকোনো দুর্যোগে এই ধরণের মানবিক আবেদন সমাজের বৈষম্য দূর করতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে।

নিবেদকঃ
শেখ রায়হান রাহবার
মহাসচিবঃ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
মোবাইল: ০১৭৮৬ ২৭ ২৮ ২৯

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights