
০৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রফিক আহমদের দোয়া ও সমর্থন কামনা।
নিউজ ডেস্ক
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ সমাজের পরিচিত মুখ রফিক আহমদ। তিনি এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার আদায় এবং সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন।
প্রার্থী রফিক আহমদ ইতিমধ্যেই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। তিনি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
এক বিবৃতিতে রফিক আহমদ বলেন,
“আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ১নং লামাকাজী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষের সেবক হয়ে আজীবন আপনাদের পাশে থাকতে চাই। আসন্ন নির্বাচনে আমি আপনাদের মূল্যবান দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করছি।”
আসন্ন ইউপি নির্বাচনে ১নং লামাকাজী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের এই মেম্বার পদপ্রার্থী রফিক আহমদের জন্য সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশিত।





