বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বাণিজ্য: সোনাহাট স্থলবন্দরে কথিত মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার, উদ্ধার ১০৩ পিস ভারতীয় ইয়াবা
/ ১৪৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন

পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বাণিজ্য: সোনাহাট স্থলবন্দরে কথিত মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার, উদ্ধার ১০৩ পিস ভারতীয় ইয়াবা
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ১৮ জুলাই:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় পোল্ট্রি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির অভিযোগে কথিত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মোট মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মর্জিনা আক্তার উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি এলাকার আতোয়ার হোসেনের মেয়ে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ রয়েছে। অতীতেও তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পোল্ট্রি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানায় পুলিশ।
অভিযান চলাকালে স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।
অভিযানের সময় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
ভূরুঙ্গামারী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের মতে, সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদকবিরোধী এ অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights