বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রতারক চক্রের ০২(দুই) সদস্য গ্রেফতার, প্রতারণায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধারঃ
/ ৬৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

প্রতারক চক্রের ০২(দুই) সদস্য গ্রেফতার, প্রতারণায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধারঃ

স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল, ঠাকুর গাঁও।

ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও-এর একটি চৌকস দল গত ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাতে রানীশংকৈল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো— ১. মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা- মৃত ইউসুফ আলি ২. মোছাঃ সীমা বেগম (৩২), স্বামী- মোঃ সনিবুল্লা @সালাম, উভয় সাং- কোচল, থানা- রানীশংকৈল, জেলা- ঠাকুরগাঁও। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে তাদের হেফাজত থেকে ০৬ (ছয়)টি স্বর্ণের সদৃশ সোনালি রঙের মূর্তি, ০৫ (পাঁচ) টি পুরাতন কয়েন (কথিত কাঁচা কয়েন) ও ০১ (এক) টি পিতলের সদৃশ পুরাতন কলস উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মূল্যবান স্বর্ণের মূর্তি ও পুরাতন মূল্যবান কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ধরনের প্রতারণার মাধ্যমে তারা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। থানার রেকর্ড পর্যালোচনায় গ্রেপ্তারকৃত এক আসামির বিরুদ্ধে পূর্বেও একই ধরনের অপরাধে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং এ প্রতারক চক্রের কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। মূল্যবান মূর্তি, কয়েন বা গুপ্তধনের লোভনীয় প্রলোভনে বিশ্বাস করে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকলে কিংবা এ ধরনের প্রতারণা-সংক্রান্ত কোনো তথ্য কারও জানা থাকলে নিকটস্থ থানা-পুলিশকে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করেছেন জেলা পুলিশ সুপার মহোদয় ।

বিজয় ২৪ টিভি
সাহা আলী প্রধান
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল,
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights