বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!
/ ১৪১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!
​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জগনাদি গ্রামে সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রব ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ গতকাল রাতে গ্রামের ভেতরে মহসিন ভূঁইয়ার বাড়ির সামনে পার্কিং করা জলিল মোল্লা নামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশার দুটি চাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই চালক চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জগনাদি গ্রামের মসজিদের সামনে থেকে রাতুল নামের এক ব্যক্তির সিএনজির চাকা চুরি হয়। সেই চুরির ঘটনার পর থেকেই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। চোর আতঙ্ক থেকে বাঁচতে এবং নিজের উপার্জনের একমাত্র মাধ্যমটি সুরক্ষিত রাখতে চালক জলিল মোল্লা মসজিদের সামনে সিএনজি না রেখে, গ্রামের বেশ ভেতরে মহসিন ভূঁইয়ার বাড়ির সামনে সেটি পার্কিং করা শুরু করেন। কিন্তু চোর চক্রের হাত থেকে শেষ রক্ষা হয়নি। গতকাল রাতে চোরেরা অত্যন্ত নিখুঁতভাবে তার সিএনজির দুটি চাকাই খুলে নিয়ে যায়।
​ভুক্তভোগী সিএনজি চালক জলিল মোল্লা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন,
​”সাম্প্রতিক সময়ে আমাদের জগনাদি গ্রামে চুরির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এত ভেতরের একটা বাড়ির সামনে গাড়ি রেখেও শেষ রক্ষা হলো না। আমরা আমাদের মালামাল ও জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। গ্রামে ঘন ঘন বহিরাগত ও চোর প্রবেশ করছে। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন দ্রুত আমাদের গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এই চোর চক্রকে ধরে আইনের আওতায় আনেন।”
​এদিকে এই চুরির ঘটনার পর পুরো জগনাদি গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, বর্তমান পরিস্থিতিতে গ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ঘরের বাইরে কোনো জিনিসপত্র রাখার উপায় নেই, মুহূর্তের মধ্যেই তা চুরি হয়ে যাচ্ছে। রাতের বেলা তো বটেই, এমনকি দিনের বেলাতেও মানুষ এখন চোর আতঙ্কে ভুগছেন।
​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং চোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ গ্রামবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights