বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো উদ্বোধন
/ ৪০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো উদ্বোধন

মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আমাইতাড়া স্থানীয়
খেলার মাঠে
বল গড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মো: নওশাদ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো: নওশাদ হোসেন বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে চালিত করার অন্যতম প্রধান মাধ্যম। বর্তমানে ডিজিটাল আসক্তি ও মাদকের অপব্যবহার থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। আমাইতাড়ার মতো গ্রামীণ জনপদে এ ধরণের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় খেলোয়াড়দের মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী জনতা ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন।উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এ ধরণের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান এবং টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের পাশাপাশি খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়ামোদী মানুষের বিপুল সমাগমে মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তালি ও উদ্দীপনামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো গ্যালারি। প্রথম দিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপস্থিত দর্শকরা দারুণভাবে উপভোগ করেন।আয়োজক কমিটি সূত্রে জানানো হয়েছে, টুর্নামেন্টে স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের বেশ কয়েকটি শক্তিশালী ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights