বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সূস্থ সংস্কৃতি একটি জাতির নৈতিকতা, আদর্শ ও সভ্যতার ভিত্তি
/ ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সূস্থ সংস্কৃতি একটি জাতির নৈতিকতা, আদর্শ ও সভ্যতার ভিত্তি
—-কুতুব আল ফরহাদ
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ বলেন, সূস্থ সংস্কৃতি একটি জাতির নৈতিকতা, আদর্শ ও সভ্যতার ভিত্তি। এটি মানুষকে সৎ, শালীন ও মানবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। ইসলামে এমন সংস্কৃতিকে উৎসাহিত করা হয়েছে, যা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে কল্যাণ প্রতিষ্ঠায় সহায়ক। সূস্থ সংস্কৃতি নৈতিক চরিত্র গঠনে সহায়ক, যা মানুষের মধ্যে সততা, শালীনতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। সূস্থ সংস্কৃতি সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এতে হিংসা, বিদ্বেষ ও অশান্তি দূর হয়। ঈমান ও ইসলামী পরিচয় সংরক্ষণ করে সূস্থ সংস্কৃতি মুসলমানদের ইসলামী আদর্শ, আকিদা ও মূল্যবোধ ধরে রাখতে সাহায্য করে এবং অন্ধ অনুকরণ থেকে রক্ষা করে। অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করে অশ্লীলতা, মাদক, সহিংসতা ও অনৈতিকতা থেকে মানুষকে দূরে রাখার ক্ষেত্রে তালামীযে ইসলামিয়া সূস্থ সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার আওতাধীন দ্বীনেরটুক ফাজিল (ডিগ্রি) মাদরাসা শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে অনলাইন গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গত ১৯ জুলাই, ২০২৬ ঈসায়ী, রবিবার, বাদ যুহর, মাদরাসা কনফারেন্স হলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের দ্বীনেরটুক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা শাখার সভাপতি এখলাছুর রহমান মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্বীনেরটুক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাবেক সহ সভাপতি মুহাম্মদ আল আমিন, দ্বীনেরটুক ফজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইউনুস আলী আজহারী, আরবি প্রভাষক মাওলানা হেলাল আহমদ সিরাজী, সহকারী শিক্ষক মাওলানা রইস আলী, মাওলানা আব্দুর রউফ, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ প্রচার সম্পাদক লালন আহমদ রাজু, দোয়ারাবাজার পূর্ব উপজেলা সভাপতি সাইদুল হাসান শাহান, দোয়ারাবাজার পূর্ব উপজেলার সাবেক সভাপতি হাফিজ আব্দুল কাদির বাবলু, হাফিজ আমির হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের দোয়ারাবাজার পূর্ব উপজেলার সহ সভাপতি ইসলাম উদ্দিন সোহান, হেলাল আহমদ, দ্বীনেরটুক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ‎সহ সভাপতি জুয়েল আহমেদ, দোয়ারাবাজার পূর্ব উপজেলা সাধারণ সম্পাদক নাঈম আহমদ, দ্বীনেরটুক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক নুরুল আমিন, অফিস সম্পাদক সজীব আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মুত্তাকিন আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক সোহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রামিম আহমদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights