বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাজিরপুরে কালীগঙ্গা নদীতে বালু উত্তোলন বন্ধে ইজারা বাতিলের সুপারিশ
/ ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:১১ অপরাহ্ন

নাজিরপুরে কালীগঙ্গা নদীতে বালু উত্তোলন বন্ধে ইজারা বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীতে চলমান নদীর তীর সংরক্ষণ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বালু মহালের ইজারা বাতিলের সুপারিশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ বিষয়ে পিরোজপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী ২০ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসক ও বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর একটি পত্র পাঠিয়েছেন।
পত্রে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনপদ রক্ষায় নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু প্রকল্প এলাকার অদূরে ইজারাকৃত বালুমহাল থেকে বালু উত্তোলনের ফলে নদীর তীর অস্থিতিশীল হয়ে পড়ছে এবং চলমান উন্নয়নকাজ হুমকির মুখে পড়েছে।
পাউবো জানায়, একাধিকবার সংশ্লিষ্ট ইজারাদারকে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলেও তারা তা উপেক্ষা করে উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে নদীতীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় সরকারি উন্নয়ন প্রকল্প এবং জনস্বার্থ রক্ষায় কালীগঙ্গা নদীর সংশ্লিষ্ট বালুমহালের ইজারা বাতিল করে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একই সঙ্গে প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাউবো কর্মকর্তাদের মতে, নদীতীর রক্ষা প্রকল্পের সফল বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার স্বার্থে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights