বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে হাসপাতালে দেখতে সাংবাদিকদের ভিড়।‌
/ ১১৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে হাসপাতালে দেখতে সাংবাদিকদের ভিড়।‌
সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়। শুক্রবার দিনভর তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইদুর রহমানকে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. নাইমুল ইসলাম (এমবিবিএস)-এর তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন-এর নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন। নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে সাইদুর রহমানের খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
সাংবাদিক নেতারা বলেন, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় কাজ করে আসছেন। একই সঙ্গে তিনি রাজশাহীর গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর অসুস্থতায় রাজশাহীর সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মজীবনে ফিরে এসে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিতে পারেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights