বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা
/ ১৫০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দ্বিতীয় স্ত্রীর ছেড়ে চলে যাওয়া মেনে নিতে না পেরে অভিমান করে গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তুলা রাম (৩৯) নামে এক ইউপি সদস্য।

২৬ জুলাই (রবিবার) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তুলা রাম উক্ত ইউনিয়নের ১ নং নম্বর ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন তুলা। পরে দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গভীর হতাশায় ভোগেন তিনি। পরবর্তীতে আজ রাতে ফেসবুক লাইভে এসে তার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি বলে ধারণা করছেন এলাকাবাসী।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ছেড়ে চলে যাওয়ার কষ্টে বা অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউপি সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights