রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত। জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ. গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিম ঠাকুর গাঁও জেলায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ঃ যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত। জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম উদযাপন উপলক্ষে নবনির্বাচিত সভাপতি,মোঃ আলমগীর গনি ও মহাসচিব,মুহাম্মদ মুনজুর হোসেন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল
/ ১২৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন

মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল

১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ, প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ বুধবার ২৯,জুলাই ২৬
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় একযোগে অবৈধ কারেন্ট জাল ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ (রিং জাল) বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দের পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদ-নদী ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারির ব্যবহার, সংরক্ষণ, মজুদ ও বেচাকেনা বন্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। দিনব্যাপী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৭৪টি রিং জাল (চায়না দুয়ারি) এবং ৫২ পিস অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ক্ষতিকর জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ আহরণের দায়ে জড়িত একাধিক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে কুড়িগ্রামের জেলা প্রশাসক বলেন, “কারেন্ট জাল এবং চায়না দুয়ারির মতো ধ্বংসাত্মক জাল আমাদের নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ একবারে নিধন করে ফেলছে। মৎস্যসম্পদ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। আজ সব উপজেলায় একযোগে এই বার্তা দেওয়া হয়েছে যে, অবৈধ জালের ব্যবহার বা ব্যবসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।”
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পৃথক ভ্রাম্যমাণ আদালত স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারির ব্যবহার সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights