রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ. গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিম ঠাকুর গাঁও জেলায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ঃ যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত। জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম উদযাপন উপলক্ষে নবনির্বাচিত সভাপতি,মোঃ আলমগীর গনি ও মহাসচিব,মুহাম্মদ মুনজুর হোসেন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা। কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ
/ ৫১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন

জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ

তাহের আহমেদ, জামালগঞ্জ, সুনামগঞ্জ

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (১ নভেম্বর) জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এ কে এম সামসুল হক।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ রব, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় আত্মকর্মীদের মধ্যে বক্তব্য দেন কেয়া মনি আক্তার, আরিফ বাদশা, তাসলিম মেহজাবিন, আকিল মিয়া ও মহসিন মিয়া। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কীভাবে নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হয়েছেন, সে অভিজ্ঞতা তুলে ধরেন।

যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন সুপার সিক্সটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম এবং হক স্পোর্টস অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার একাডেমির সভাপতি নুরুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের একপর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি ২৭ জন যুবকের মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক-যুবতী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights