রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ. গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিম ঠাকুর গাঁও জেলায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ঃ যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত। জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম উদযাপন উপলক্ষে নবনির্বাচিত সভাপতি,মোঃ আলমগীর গনি ও মহাসচিব,মুহাম্মদ মুনজুর হোসেন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা। কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত
/ ৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে জাতীয় যুব দিবস র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণের মাধ্যমে পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার ভুমি(ভারপ্রাপ্ত) এ এস এম নুরুল আখতার নিলয়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ জোবায়ের আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য ও পানিসম্পদ কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, যুব ফাউন্ডেশনের মহিউদ্দিন মজুমদার ও নবণীতা যুব মহিলা ক্লাবের সাবিনা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইসহাক ব্যাপারী, বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ। আলোচনা শেষে যুব প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণ চেক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights