সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমেদ খান সম্পাদক পরিষদের সদস্য হলেন পূর্বদেশ_সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। সরকারি ছুটির দিনে সরকারি গাড়ির ব্যবহার নিয়ে প্রশ্ন, যশোরে সাংবাদিকদের মুখোমুখি ড্রাইভার। দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, প্রশ্নে উন্নয়ন কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ৩৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ধুলায়, চিকিৎসার অভাবে কাঁদছে কুড়িগ্রামের মানুষ,জবাবদিহি কবে?” কুড়িগ্রামের নাগেশ্বরীতে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা ব্রহ্মপুত্রের ভাঙন থামাতে সাহেবের আলগা থেকে মোহনগঞ্জ পর্যন্ত স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন: ‘চর বাঁচলে কুড়িগ্রাম বাঁচবে’ ঠাকুর গাঁও ডায়াবেটিক এসোসিয়েশন কতৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়ঃ সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন আশুলিয়ায় পুলিশের উপস্থিতিতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার এস কে শফিক জামিনে মুক্ত; ফের হত্যার হুমকির অভিযোগে এলাকায় উত্তেজনা।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতাকে মারপিট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
/ ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতাকে মারপিট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ৪ নং উমার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাইহান কবিরকে (২৫) এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ভুক্তভোগী রাইহান কবির বাদী হয়ে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট থানাধীন কৈগ্রাম মৌজায় (আরএস খতিয়ান নং-২৬৭, হাল দাগ নং-১২৮) ১৫ শতক পৈত্রিক জমিতে আমন ধানের চারা রোপণ করে ভোগদখল করে আসছিলেন রাইহান কবিরের পরিবার। গত ৩০ জুলাই সকাল আনুমানিক ০৭:৩০ টায় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মোঃ আঃ গফুর (৫০) ও মোঃ বাদশা (২৮) বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করে মই দিয়ে রোপণকৃত ধানের চারা বিনষ্ট করে। এতে আনুমানিক ১৫,০০০ টাকার ক্ষতি হয়।রাইহান কবিরের বাবা মোঃ ফেরদৌস হোসেন ধানের চারা নষ্ট করার কারণ জানতে চাইলে বিবাদীরা তাঁকে মারপিট করার জন্য উদ্যত হন। পরবর্তীতে সকাল আনুমানিক ০৯:০০ টায় রাইহান কবির বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় পৌঁছালে বিবাদীরা তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আহত অবস্থায় রাইহান কবিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধামইরহাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights