বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিতম নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কানা বাহার ও মাছুম গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার গ্রেপ্তার রক্তাক্ত ৫ আগস্টের স্মরণে যশোরে বিএনপির বিশাল সমাবেশ ও র‍্যালি জুলাই গণঅভ্যুত্থান দিবসে লোহাগড়ায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বালিয়াডাঙ্গীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু গাইবান্ধা সদরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন ৪ আগস্টের সেই কালরাত: সন্তানদের মাথায় হাত রেখে রাজপথে নেমেছিলেন ইএম মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
টাঙ্গাইলের নাগরপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
/ ৩২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
মো. শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ভুক্তভোগী নারী উপজেলার বেকড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রাম থেকে দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা প্রায় ৭টার দিকে বাহারুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে ডেকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে আরও ৫-৬ জন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনার পর বিষয়টি পরিবারকে জানালে ভুক্তভোগী বাদী হয়ে বাহারুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি গ্রামের মৃত বাছের শেখের ছেলে বাহারুল ইসলাম (৪৩)-কে গ্রেফতার করে। অন্য অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় ২ আগস্ট ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারাসহ দণ্ডবিধির ৩৭৯ ধারায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights