বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইলের যমুনা সেতু সাইটে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে গাড়িতে জিপিএস লাগাতে আরও সময় চান পরিবহন মালিকরা যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আহত ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টা অভিযোগ, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ যশোরে দুই শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত: নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে এক মায়ের আকুতি শরণখোলায় মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু নেত্রকোনায় অতিবৃষ্টিতে স্থবির পূর্বধলার জনজীবন: চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
“ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার”
/ ২০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

“ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার”

মোঃ আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্কুটিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন দিগারকান্দা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৫০)-কে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্কুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও স্কুটির মোট আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খলিলুর রহমান পুলিশকে জানান, তিনি স্কুটিযোগে ইয়াবা বহন করে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খলিলুর রহমানের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া আলামত জব্দ করে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights