শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দীর্ঘদিনের যানজট নিরসনে কুড়িগ্রামে বড় পদক্ষেপ শাপলা চত্বর প্রশস্তকরণ শুরু, মেঘনা উপজেলা পরিবেশক ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান। নজরুলবর্ষ ২০২৬ অনুষ্ঠিত। উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি। জীবনের সব অর্জনের ওপরে সাংবাদিকতা: এনামুল হক বাবুলের চার দশকের অভিযাত্রা জবির পাবলিক এডমিনিস্ট্রেশনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন গাজীপুর পুলিশ কমিশনারকে ক্লোজ করা নিয়ে নানা আলোচনা ফরিদপুর সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা:৬ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত দলুয়া সমাজ কল্যাণ কমিটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শেরপুরে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
/ ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শেরপুরে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার গাজীর খামার মৌজার একটি মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা, দোকানঘরে তালা লাগানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটে শেরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে জানানো হয়, সদর উপজেলার গাজীর খামার মৌজার সিএস ৪৭২ নম্বর খতিয়ানভুক্ত সিএস/আরএস ২২৬৫ নম্বর দাগের মোট ২ দশমিক ৬০ একর জমির উত্তরাংশের ০.৪৬ একর জমি তাদের দাদা রহমত উল্লাহ সরকার ক্রয়সূত্রে বৈধভাবে অর্জন করেন। পরবর্তীতে ওয়ারিশসূত্রে তারা ওই জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বরাটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হাজির ছেলে মোবারক আলী মোগা, ফারুক মিয়া, মন্ডল মিয়া, মনির মিয়া, লাল মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমিটির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, অভিযুক্ত লাল মিয়া শেরপুর সদর থানা বিএনপির সদস্য এবং তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি জমিতে থাকা দোকানঘরের ভাড়াটিয়াদের লুটপাট ও অগ্নিসংযোগের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সকাল ৯টার দিকে জমিতে নির্মাণকাজ চলাকালে অভিযুক্তরা দোকানঘরে তালা লাগিয়ে দেন। পরে তালা খোলার চেষ্টা করলে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করা হয় এবং মারধরেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। স্থানীয় লোকজন ও কয়েকজন সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা সেখান থেকে চলে যাওয়ার আগে পুনরায় দোকানের তালা খোলা বা নির্মাণকাজ শুরু করলে হত্যা এবং দোকানের মালামাল লুটপাটের হুমকি দিয়ে যান বলেও দাবি করা হয়।
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই মধ্যে তারা শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights