
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বিজয় র্যালি।
রফিকুল ইসলাম রফিক
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
ঐতিহাসিক গণঅভ্যুত্থান “জুলাই দিবস” ও এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি বীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার।
সমাবেশে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহেদুল ইসলাম মাজু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





