বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বারহাট্টায় শিকলে বন্দি মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নেত্রকোণায় টিটিসিতে জেলা প্রশাসক, বিদেশগামী কর্মীদের দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ বারহাট্টায় দোকানের ক্যাশবাক্সে ইয়াবা, মালিক আটক জবি বাসে হামলা, আহত ১০ পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ। পলাশবাড়ীতে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সোরাইয়া আক্তার রিমির সাফল্য, ডাক্তার হওয়ার স্বপ্ন যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, নিখোঁজের দাবি বাবার গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১ জমি বিরোধে অভিযোগের পর ফের হামলার অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক আটক
/ ১০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:- বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে অস্ত্রধারী কে আটক করা হয়।

আটককৃত আসামি মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে নেতৃত্বদেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান দলটি বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মামলা রয়েছে।#

প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।
মোবাইল নং:-০১৭২৪-৭৮৪৮৬৬।
তাং ০৯/০৮/২০২৬ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights